ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ বৃহস্পতিবার

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ বৃহস্পতিবার
মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ নবনির্বাচিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন। এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এ শপথ অনুষ্ঠান হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর ঢাকার দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।

alokito tv

Pin It on Pinterest