পটুয়াখালীর মহিপুরে ৫ লিটার চোলাই মদ সহ দুজনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

পটুয়াখালীর মহিপুরে ৫ লিটার চোলাই মদ সহ দুজনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ

আবুল হোসেন রাজু, কুয়াকাটা প্রতিনিধি। ২১ এপ্রিল দুপুর ২ টায় মহিপুর থানা এলাকার পুরান মহিপুর শেখ জামাল সেতুর দক্ষিণ পাশে টোল প্লাজার পূর্ব পাশে পাকা রাস্থায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে মোঃ মামুন তালুকদার(৪৫), পিতা মৃত বেলায়েত হোসেন তালুকদার, গ্রাম -নাচনাপাড়া, থানা- কলাপাড়া, কলাপাড়া পৌরসভা ১নাম্বার ওয়ার্ড ও মোঃ মনিরুজ্জামান জসিম (৫০)পিতা মৃত আলী আকবর আকন, গ্রাম- ইটবাড়িয়া ২নং টিয়াখালী ইউপি ৭নাম্বার ওয়ার্ড, উভয় থানা -কলাপাড়া, জেলা -পটুয়াখালী কে ৫ লিটার চোলাই মদ এবং এই কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল সহ তাদের আটক করে মহিপুর থানার এস আই সাইদুল ইসলাম। মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ বুধবার আদালতে প্রেরণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest