কাঠালিয়ায় এজেএফের উদ্যোগে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

কাঠালিয়ায় এজেএফের উদ্যোগে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ

মো. সাকিবুজ্জামান সবুর কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:- ঝালকাঠির কাঠালিয়ায় আনোয়ার জাহান ফাউন্ডেশনের (এজেএফ) উদ্যোগে করোনা ভাইরাসে আতঙ্কে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে। বুধবার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মো. আজাদুল ইসলাম নিজস্ব অর্থায়নে ৩ শত ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আ. হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. নাছির উদ্দন, মো. মাহমুদুল হক সিকদার, অধ্যাপক পবিত্র চন্দ্র হালদার, মো. শাহজালাল সাজ্জাদ, মো. ফরহাদ হোসেন মিলন, মো. জুয়েল সহ সংবাদকর্মী। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি মুশুরী ডাল, ১কেজি সয়াবিন তেল, ১কেজি পিয়াজ, ১কেজি আটা, ১কেজি লবন, ১কেজি ছোলা বুট, ১ কেজি চিনি ও ১টি হুইল সাবান। এ ছাড়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মোঃ আজাদুল ইসলাম কিছু মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest