দুমকিতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্র আত্মহত্যা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

দুমকিতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্র আত্মহত্যা
মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে গলায় ফাঁস দিয়ে মোঃ মুশফিকুর রহমান (১৯) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। থানা পুলিশ সোমবার সকালে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের বাড়ীর সামনে গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে বেলা সাড়ে ১২টায় ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের হানিফ হাওলাদারের ছেলে পটুয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মুশফিকুর রহমান (১৯)রবিবার গভীর রাতে বাড়ির সামনের একটি রেন্ট্রিগাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রবিবার তারাবির নামাজ শেষে বন্ধুদের সাথে বিলে মাছ ধরতে যাওয়ার কথা বলে মুশফিক ঘর থেকে বেড় হয়ে যায়। কিন্তু সবাই মাছ ধরতে গেলেও মুশফিক না গিয়ে রাস্তায় দাড়িয়ে মোবাইলে কথা বলে। বিল থেকে ফেরার পথে মুশফিককে গাছে ঝুলতে দেখে বাড়িতে খবর দেয়। সকালে পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের খালু আব্দুল খালেক বলেন, পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের জনৈক স্কুলছাত্রীর সাথে মুসফিকের প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমঘটিত কারনে আত্মহত্যাটি ঘটে থাকতে পারে। দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা তদন্ত না করে কিছুই বলতে পারছি না। তবে এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest