বামনায় ৪ বছরের শিশুকে ধর্ষনের চেস্টা, অভিযুক্ত ধর্ষক বেল্লাল গাজীকে আটক করেছে পুলিশ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

বামনায় ৪ বছরের শিশুকে ধর্ষনের চেস্টা, অভিযুক্ত ধর্ষক বেল্লাল গাজীকে আটক করেছে পুলিশ

মিজানুর রহমান সুমন বরগুনা ঃ
রগুনার বামনা উপজেলার আমতলী গ্রামে ৪ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। বামনা থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক মো. বেল্লাল গাজী(২৪) কে আটক করে বামনা থানায় নিয়ে আসে।
সে উপজেলার আমতলী গ্রামের সাহেব আলী গাজীর ছেলে।
আজ সোমবার(২৭ এপ্রিল) সকালে ওই শিশুটিকে জোর করে নিজের ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায় সে।
ভুক্তভোগী ওই শিশুটির মা বলেন, সকাল দশটার দিকে আমার মেয়েকে না পেয়ে খুজতে থাকি। এমন সময় পার্শ্ববর্তী বাড়ীর বেল্লাল গাজীর ঘর থেকে আমার শিশু সন্তানের কান্নার আওয়াজ শুনতে পাই। আমি গিয়ে আমার মেয়েকে ডাক দিলে বেল্লাল তাকে ছেড়ে দেয়। সে কাদতে কাদতে আমার কাছে এসে বলে তাকে বেল্লাল ঘরের চৌকিতে উঠিয়ে বিবস্ত্রকরে। এরপর যৌন লালসা মেটানোর চেস্টা চালায় সে। আমার টের পেয়ে মেয়েকে ছেরে দেয়। পরে মেয়েকে বামনা হাসপাতালে ভর্তি করাই ও বিষয়টি থানায় অবহিত করি।
তিনি আরো বলেন, বেল্লাল এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। অনেক বার সে তাদের ঘরে চুরি সংগঠিত করেছে। এছারাও বিভিন্ন সময় তার পরিবারকে হুমকী ধামকী দিয়ে আসছিলো।
এদিকে বামনা থানাপুলিশ আজ বিকাল তিনটায় ঘটনাস্থলে পৌছে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ধর্ষক বেল্লালকে আটক করে। এসময় তার কাছে একটি ছুরি ও মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।
এ ঘটনায় বামনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নির্যাতনের শিকার ওই শিশুটির পরিবার।
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, সকালে শিশুটিকে হাসপাতালে ভর্তি করাই। তার শরীরে ও স্পর্শকাতর স্থানে ক্ষতের চিহ্ন ছিলো।
বামনা থানার অফিসার ইন চার্জ এস এম মাসুদুজ্জামান বলেন, ধর্ষনের বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছারা অভিযুক্ত ধর্ষক বেল্লালকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest