কলাপাড়ার প্রথম করোনা রোগী বরিশালে শনাক্ত

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

কলাপাড়ার প্রথম করোনা রোগী বরিশালে শনাক্ত
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ার দুই সন্তানের জননী এক গৃহবধুর (২৬) করোনা শণাক্ত হয়েছে। সোমবার রাতে এ খবর নিশ্চিত করেছে কলাপাড়া স্বাস্থ্য বিভাগ। সে বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটি ভর্তি রয়েছে। জানা যায়, স্বামী সন্তান নিয়ে ওই গৃহবধু রবিবার ঢাকা থেকে কলাপাড়ায় আসতে ছিলেন। বরিশালে আসার পর শ্বাসকস্টে অসুস্থ্য হয়ে পড়লে তাকে শেবাচিমে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিক উপসর্গ দেখে তাকে করোনা ইউনিটে ভর্তি করেন এবং নমুনা সংগ্রহ করেন। আজ (সোমবার) রাতে তার টেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত গৃহবধুর বাড়ি চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে। সে স্বামীর সাথে ঢাকায় থাকতো বলে জানা যায়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest