বরিশালে রমজান উপলক্ষে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৭ টি দোকানে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা।

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ২, ২০২০

বরিশালে রমজান উপলক্ষে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৭ টি দোকানে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা।
শফিউর রহমান কামাল
বরিশাল ব্যুরো |
বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ২ মে শনিবার সকাল থেকে বরিশাল মহানগরীতে ২ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন এসময় চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, বেটতলা বাজার, নতুন বাজার এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭ টি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তি কে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা অাদায় করা হয়। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং করা হয় এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযান পরিচালনাকালে নগরীর নতুন বাজার এলাকার ৪ টি ফলের দোকান কে অতিরিক্ত মূল্যে মালটা সহ অন্যান্য ফল বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ১ হজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চৌমাথা বাজার এলাকার ১টি মাংসের দোকানকে নির্ধারিত মূল্যর চেয়ে ১০০ টাকা বেশি দরে গরুর মাংস বিক্রয় করার জন্য ১ হজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নগরীর নতুন বাজার এবং রুপাতলী এলাকায় দুইটি অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র‍্যাব-৮ এর একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest