তালতলী ১৬৩৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতারণ করেছে উপজেলা প্রশাসন

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, মে ৩, ২০২০

তালতলী ১৬৩৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতারণ করেছে উপজেলা প্রশাসন
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে করোনা ভাইরাসের কারনে বেকার কর্মহীন হয়ে পড়া ১৬৩৫ সুবিধাভোগী পরিবারকে খাদ্য সামগ্রী বিতারণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার(০২ মে) তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ও তালতলী সরকারি কলেজ মাঠে সুবিধাভোগী এ সব পরিবার গুলোর মাঝে এ খাদ্য সামগ্রী বিতারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এ সময় বড়বগী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল ঘোষ বলেন।বাস কাউন্টারে দোকান ও টিকিট বিক্রিয় করে কোন রকম জীবিকা নির্বাহ করতাম। করোনা ভাইরাসের কারনে সব কিছু বন্ধ হয়ে গেলে বেকার হয়ে পরি। স্ত্রী পুত্র নিয়ে না খাওয়ার উপক্রম হয়েছিল তখন সেইভ তালতলী নামের একটি সংগঠনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আমার বাড়িতে খাবার নিয়ে আসে। আর আজ প্রধানমন্ত্রীর উপহারের কিছু খাদ্য সামগ্রী পেলাম ইউ এন ওর স্যারের মাধ্যমে। আমরা গর্বিত যে বাংলাদেশ শেখ মুজিবের পর শেখ হাসিনাকে পেয়েছি বলে। এই খাবার পাওয়ায় আমাদের খাবার কষ্ট কিছুটা লাগব হবে। মো.আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার বড়বগী ইউনিয়নে ৮০০ জন ও ছোট বগী ইউনিয়নে ৮৩৫ জন সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সকল নাগরিক দের খোজ খবর রাখেন।করোনা ভাইরাসের কারনে, বেকার কর্মহীন হয়ে পড়া কোন পরিবার না খেয়ে থাকবেনা। আর কোন পরিবার অনাহারে থাকলে আমাকে জানাবেন আমি খাবার নিয়ে পৌঁছে যাব।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest