সড়ক দূর্ঘটনায় দুই সাংবাদিক আহত

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

সড়ক দূর্ঘটনায় দুই সাংবাদিক আহত

বুলবুল আহাম্মেদ,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে আহমেদপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় দুই সাংবাদিক আহত হয়েছেন।
শুক্রবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন জেটিভি অনলাইন নাটোর জেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি জাহিদ আলী।

সাংবাদিক নাহিদ জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি ও জাহিদ মোটরসাইকেলে নাটোর এসপি অফিসের প্রেস ব্রিফিং শেষ করে বনপাড়া উদ্দেশ্যে রওনা হই। আহমেদপুর বাজার এলাকায় আসলে আম ভর্তি একটি অটোভ্যানের এক্সেল ভেঙ্গে হঠাৎ সামনে এসে পড়ে।সে সময় মোটরসাইকেলটি জাহিদ নিয়ন্ত্রণ করতে না পারায় এমন দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহত সাংবাদিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest