ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
বরিশাল ব্যুরো ঃআজ ১৯ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ৩৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৩৪ জন সহ অদ্যাবধি এ জেলায় ১১২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ১৯ জুন এ জেলায় করোনা আক্রান্ত ০২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৮৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ১৯ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সিএন্ডবি এলাকার ০১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ, গৌরনদী ও মুলাদী উপজেলার ০১ জন করে ০৩ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কলেজ এভিনিউ এলাকার ০২ জন, পলিটেকনিক রোড, চাঁদমারি, নাজির মহল্লা, গোরস্থান রোড, শীতলা খোলা, কাউনিয়া, বৈদ্যপাড়া, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ০১ জন করে ০৮ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৭ জন সদস্য, জেলা পুলিশের ০৩ জন সদস্য, আর্মস পুলিশে কর্মরত ০১ জন সদস্য, নৌ পুলিশের ০১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০৫ জন নার্স, ০২ জন স্টাফসহ ০৭ জন, সদর উপজেলাধীন দিনারের পুল এলাকার ০১ জন সহ মোট ৩৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৩৮ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৯০৮ জন, উজিরপুর উপজেলায় ৩৮ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৩১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২২ জন, হিজলা উপজেলায় ০৮ জন, বানারীপাড়া উপজেলায় ২৩ জন, মুলাদী উপজেলায় ১৮ জন, গৌরনদী উপজেলায় ২৬ জন, আগৈলঝাড়া উপজেলায় ১২ জন করে মোট ১১২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শনাক্ত হওয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০৫ জন নার্স, ০২ জন স্টাফ মিলিয়ে ০৭ জনসহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১৫৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST