রাজশাহীতে ৫২০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

রাজশাহীতে ৫২০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে ৫২০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ও একটি প্রাইভেটকার জব্দ করেছে র‍্যাব-৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট মোড় এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো, পাবনা সদর উপজেলার রাঘবপুর এলাকারমৃত আব্দুল খালেক মোল্লার ছেলে রকিবুল ইসলাম (৪০), আরিফপুর গ্রামের ছহির উদ্দিনের ছেলে রিকাত জোয়াদ্দার (৩৬) ও গাড়ির চালক রংপুরের মাহিগঞ্জ থানার বীরভদ্র বালাটারি এলাকার নজরুলের ছেলে সোহেল রানা (২৫)। আসামীদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


alokito tv

Pin It on Pinterest