জয়পুরহাটে নতুন করে করোনা আক্রান্ত ৯,আইসোলেশনে ৭ জন

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

জয়পুরহাটে নতুন করে করোনা আক্রান্ত ৯,আইসোলেশনে ৭ জন
আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে কালাইয়ে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। কালাইয়ে নতুন করে শনাক্ত ৯ জনের ভেতর ৭ জনকে গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে নেওয়া হয়েছে।বাকি ২ জন গার্মেন্টসকর্মী গাজীপুরে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। এ বিষয়ে জানতে চাইলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিক আহমদ জেবাল (বাপ্পী) ,এদের ভেতর একজন পুরুষ এবং একজন মহিলা।করোনা টেস্ট করে এই দু জন গাজীপুর চলে যায়।পুরুষ রোগীর সাথে গাজীপুরে যোগাযোগ করেছি।গাজীপুর সদর হাসপাতালের সম্মানীত তত্বাবধায়ক স্যারের সাথে কথা বলে তাকে গাজীপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করেছি।মহিলা রোগীর সাথে আগামীকাল যোগাযোগ করে ভর্তি করা হবে। এ নিয়ে কালাই উপজেলাতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২২ জনে।সর্বাধিক টেস্ট করে বেশি সংখ্যক রোগী শনাক্ত করতে পারায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

alokito tv

Pin It on Pinterest