কাঠালিয়ায় প্রথম দুই জন করোনা পজিটিভ রোগী শনাক্ত

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

কাঠালিয়ায় প্রথম দুই জন করোনা পজিটিভ রোগী শনাক্ত
মো. সাকিবুজ্জামান সবুর কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় এই প্রথম বারের মতো দুই জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার (১৩ মে) করোনা পরীক্ষায় তাদের রেজাল্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা পজেটিভ রোগী ১৭ জন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান জানান, উপজেলার বাঁশবুনিয়ায় আব্দুস সালাম আকন নামের ওই ব্যক্তি চট্রগ্রাম থেকে এসেছে। অপর জন উপজেলার শৌলজালিয়ার আম্বিয়া খাতুন নামের ওই মহিলা নারায়ণগঞ্জ থেকে এসেছে। তাদের দু’জনের করোনা পজিটিভ এসেছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest