ঝালকাঠিতে ব্যারিষ্টার ফখরুল ইসলামের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে ব্যারিষ্টার আবুল কাশেম মোঃ ফখরুল ইসলামের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বারুকাঠি গ্রামের নিজ বাড়িতে ত্রান সামগ্রী বিতরণ করেন।এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, চিনি, সেমাই ইত্যাদি।