ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:10 PM, June 16, 2022
যশোর অফিসঃ দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি ও ঔষধ উদ্ধার করেছে পুলিশ।
তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাক (WB 75-A5175) আটক করা হয়। পরে, ওই ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি সহ ঔষধ উদ্ধার করা হয়।
এ ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইমরান।


এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি ও কন্টেন্ট কপিরাইট দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST