ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় একটি ক্লাব ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি’র ভাংচুড়ের ঘটনা ঘটেছে। শনিবার শেষ বিকালে ইউনিয়নের কালুমিয়ার হাটে অবস্থিত পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যাণ সংসদ ক্লাব ঘর ভাংচুড়ের সময় শান্ত হাওলাদার (১৭) ও মিরাজ হাওলাদার (১৫) নামের দুই ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় এলাকার সাধারনের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার ধানখালী ইউনিয়নের কালুমিয়ার হাটে অবস্থিত পাঁচজুনিয়া যুব ও ছাত্র কল্যাণ সংসদের ভিতরে চেয়ার, টেবিল গুলো এলোমেলোভাবে ছড়ানো ছিটানো রয়েছে। পাশেই একটি কেরামবোর্ড সহ পরে থাকা চেয়ারগুলোর ফাঁকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিব রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছেড়া অবস্থায় পরে থাকতে দেখা যায়। জানা যায়, ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. হীরা হাওলাদার পার্শ্ববর্তী চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের মো. আলমগীর মোল্লার ছেলে তানিম মোল্লার বিরুদ্ধে একটি চুরির ঘটনার স্বাক্ষী দেয়। কয়েকদিন আগে তানিম মোল্লা স্থানীয় কতিপয় সন্ত্রাসীকর্তৃক আহত হয়। এতে পূর্বের ঘটনার সূত্র ধরে তানিম মোল্লা হীরা হাওলাদারের উপর চড়াও হয়। ঘটনার দিন ওই ক্লাবে হীরা হাওলাদারের ছোট ভাই শান্ত ও মিরাজ কেরাম খেলছিল। এসময় তানিম মোল্লা,তার পিতা আলমগীর মোল্লা, কাউছার ওরফে অনিম মোল্লা, তন্ময় তালুকদারসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসীবাহিনী দেশীয় অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর হামলা করে বলে জানা যায়। ঘটনায় হীরা হাওলাদারের ছোট ভাই শান্ত ও মিরাজ গুরুত্বর আহত হয়। এসময় সন্ত্রাসীবাহিনী ক্লাব ঘরের আসবাবপত্র, চেয়ার-টেবিলসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির উপরেও হামলা চালায়। এমনকি তারা স্থানীয় সংসদ সদস্য ও ইউনিয়ন আ’লীগের সভাপতির ছবিতেও আঘাত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের গুরুত্বর আহত অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়।
অভিযুক্ত তানিম মোল্লা তার উপর আনা অভিযোগ অস্বিকার করে বলেন, আমি ও আমার বাবা এঘটনার সাথে জড়িত নই। তন্মময়ের উপরে হীরা’র ভাই শান্ত ক্ষীপ্ত হলে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমি জেনেছি। কিন্তু ক্লাব ঘড় কে বা কাহারা ভাংচুর করেছে এবিষয়ে সে কিছু জানেনা বলে জানান।
এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, একটি ক্লাব ঘরে হামলায় হয়েছে। আমি ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে তদন্ত করেছি।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST