ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চরমোন্তা ইউনিয়নের চর মোন্তাজ ও চর মন্ডল লঞ্চ ঘাট এই দুই ঘাটের টার্মিনালে ওঠার রাস্তা দুইটিই বেহাল হয়ে পড়েছে।
চর মোন্তাজ ইউনিয়ন বাসির এই দুটি লঞ্চ ঘাট দিয়েই আন্য এলাকায় চলাচলের এক মাত্র পথ।
বিআইডব্লিউটি টার্মিনাল দুটির একটিতেও লঞ্চ ঘাট দিতে পারছেনা রাস্তার কারনে।
ঘূর্ণিঝড় আম্পানের সময় নদের পানি বৃদ্ধি, প্রবল স্রোত ও ঢেউ এর কারনে রাস্তা দুটি ভেঙ্গে যায়।তা আজ পর্যন্ত মেরামত করা হয় নাই।
প্রতিদিন এখান থেকে রাঙ্গাবালী উপজেলায়, গলাচিপা পটুয়াখালী ও অন্য অন্য একায় শত শত লোক জন যাতায়াত করে।
চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া বলেন,ঘূর্ণিঝড় আম্পানের কারনে চরমোন্তাজ ও চরমন্ডল এর লঞ্চ ঘাটের টার্মিনালে ওঠার রাস্তা দুটি ক্ষতি গ্রস্ত হয়।আমার এলাকার জনগনের চলাচলে অনেক কষ্ট হয়।আমি উপর মহলে জানিয়েছি।আশা করি তারা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST