নিয়ামতপুরে বজ্রপাতে কোরআনে হাফেজের মৃত্যু

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

নিয়ামতপুরে বজ্রপাতে কোরআনে হাফেজের মৃত্যু
মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিদিঃ — নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে এক জনের মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়,গতকাল বুধবার বেলা ১টায় উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর চৌধুরীপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে কোরআনে হাফেজ আব্দুল ওয়াহেদ শিমুল (৩২) উপজেলা সদরের প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের উত্তরের মাঠে জমি মাপযোগ করার সময় বজ্রপাতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে অফিসার ইন চার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

alokito tv

Pin It on Pinterest