রোজাদার ভাসমান মানুষের পাশে মানবতার সেবায় ছাত্রনেতা এম.আই হোসেন সাহিদ

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মে ১, ২০২০

রোজাদার ভাসমান মানুষের পাশে মানবতার সেবায় ছাত্রনেতা এম.আই হোসেন সাহিদ
শারমিন শান্তা চট্টগ্রাম প্রতিনিধি ঃ কোভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে দেশ জুড়ে কাজ করছে ছাত্রলীগের তরুণ নেতৃত্ব। এর মাঝে চলছে পবিত্র রমজান সিয়াম সাধনার মাস। চট্টগ্রাম মহানগর এলাকায় রাস্তায় পাশে রয়েছে অজস্র ভাসমান মানুষ। তাদের পাশে থাকার চেষ্টা করছে তরুণ নেতৃত্ব। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা এম.আই হোসেন সাহিদ এর উদ্যোগে রাস্তায় অবহেলিত জনগোষ্ঠীর জন্য ইফতার নিয়ে মানবতার সেবা দিয়ে যাচ্ছেন।তিনি জানান আমরা যথেষ্ট চেষ্টা করছি মানুষের দুঃখ কষ্ট লাগবের জন্য, সমাজের প্রত্যেক মানুষ এভাবে এগিয়ে এলে কোন মানুষ অভুক্ত থাকবে না। তিনি আরও বলেন আমরা করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে নানা ভাবে সেবা দিয়ে যাচ্ছি। আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা আহিল রাজ রুবেল, আরিফ চৌধুরী,ছাত্রনেতা হায়দার ইসলাম।

alokito tv

Pin It on Pinterest