নাটােরে বড়াইগ্রামে গাঁজার গাছ সহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

নাটােরে বড়াইগ্রামে গাঁজার গাছ সহ ব্যবসায়ী আটক

আবু মুসা নাটোর থেকেঃ নাটােরের বড়াইগ্রামে গাঁজার গাছ সহ গাঁজা ব্যবসায়ী হাবিবুর (২৫)নামে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহিমালী গ্রামের মৃত আঃ গণির বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ এক জনকে আটক করে পুলিশ।
বনপাড়া তদন্ত পুলিশ কেন্দ্রের ইনচার্জ অফিসার তৌহিদুর রহমান জানান, হাবিবুর গাঁজার গাছ বাড়িতে লাগিয়েছে সে দীর্ঘদিন যাবত গাঁজা চাষ ও গােপনে গাঁজা বিক্রি করে আসছে। এমন খবরে রাত আটটার দিকে এ.এস.আই আসমাউল হকের নের্তৃত্বে সঙ্গীয় ফাের্স নিয়ে রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ হাতেনাতে আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বড়াইগ্রাম থানায় হাবিবুরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।


alokito tv

Pin It on Pinterest